প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের প্রতিনিধিদল।ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বর্তমানে তারা রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন।শনিবার অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা