প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানালো ইসরায়েল
নিউজ ডেস্ক ||
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি তে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে এই আলোচনায় হেজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লিটার।মাইকেল লেটার বলেন, হেজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং দুই দেশের মধ্যে শান্তির পথে এটিই সবচেয়ে বড় বাধা।প্রতিবেদন অনুযায়ী, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়েছে।লেবাননের রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন মধ্যস্থতায় আগামী মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা