প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের দরুন ‘লকডাউনে’ ইসলামাবাদ
নিউজ ডেস্ক ||
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বিশ্ব গণমাধ্যমের নজর এখন এই উচ্চপর্যায়ের সংলাপের দিকে।আলোচনাকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি ভবন ও বিদেশি দূতাবাসসমৃদ্ধ ‘রেড জোন’ এলাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসিআই আগে যেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল, এখন তা সাধারণ মানুষ ও যান চলাচলের জন্যও সম্পূর্ণ নিষিদ্ধ।অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিদলের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সময় থেকেই পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দর থেকে তাদের কনভয়কে স্পেশাল সিকিউরিটি ইউনিট ও এলিট কমান্ড সদস্যরা নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেয়।ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে পাকিস্তানের প্রতিরক্ষা, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি স্বাগত জানান।এ ছাড়া নিরাপত্তা জোরদারে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা