প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩
নিউজ ডেস্ক ||
দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়, নাবাতেহ’র মায়ফাদৌন এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল, এতে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।হামলার পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা