প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
শত্রুকে পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান
নিউজ ডেস্ক ||
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চি বলেছেন, তারা এমন কোনো যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে পুনরায় ইরানে হামলা চালানোর সুযোগ করে দেয়।তেহরানে আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে তিনি এ মন্তব্য করেন।দেশটির মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে।মাজিদ তাখত-রাভাঞ্চি বলেন, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে তা এমন কোনো প্রক্রিয়া নয় যা মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়ে প্রতারণার উদ্দেশ্যে করা হয় বা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।তিনি আরও বলেন, “আমরা এমন যুদ্ধবিরতি চাই না, যা আক্রমণকারী পক্ষকে পুনরায় সংগঠিত হয়ে আবার হামলা চালানোর সুযোগ দেয়। এ বিষয়ে আমরা মধ্যস্থতাকারীদের স্পষ্ট বার্তা দিয়েছি।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা