প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তেহরানে দূতাবাস চালুর ঘোষণা স্পেনের
নিউজ ডেস্ক ||
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, 'লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মধ্যপ্রাচ্যে সদ্য কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।'আজ বৃহস্পতিবার স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষে তিনি বলেন, 'গতকাল বুধবার ইসরায়েল যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে শত শত বোমা ফেলেছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।' স্পেন দীর্ঘদিন ধরেই ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচক হিসেবে অবস্থান নিয়ে আসছে। দেশটি এই সংঘাতকে “বেপরোয়া ও অবৈধ” আখ্যা দিয়ে এতে জড়িত যেকোনো উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করেছে।এদিকে একই দিনে হোসে ম্যানুয়েল আলবারেস ঘোষণা দেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে স্পেন তেহরানে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।তিনি সাংবাদিকদের বলেন, 'তিনি রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে গিয়ে দায়িত্ব গ্রহণ এবং দূতাবাস পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন, যাতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় স্পেন সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেও অংশ নিতে পারে।'
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা