প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
বৈরুতে হামলায় হিজবুল্লাহপ্রধানের ভাতিজা নিহতের দাবি ইসরায়েলের
নিউজ ডেস্ক ||
ইসরায়েলি সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার দাবি করেছে, তারা লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ভাতিজাকে হত্যা করেছে।গতকাল বুধবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে চালানো এক হামলায় তাকে হত্যা করা হয় বলে দাবি করেছে ইসরায়েল।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, বৈরুত এলাকায় হামলা চালিয়ে আলি ইউসুফ হারশিকে “নির্মূল” করা হয়েছে। তিনি হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা ছিলেন বলে দাবি করা হয়।তবে এ হামলা নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সীমান্ত ও বিভিন্ন এলাকায় ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাত অব্যাহত থাকার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা লেবানন-ইসরায়েল উত্তেজনা আরও বাড়াতে পারে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা