প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
দেশে শিক্ষক পদ শূন্য ৬০ হাজারেরও বেশি: সংসদে শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক ||
দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে বর্তমানে ৬০ হাজার ২৯৫টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে টেবিলে উপস্থাপিত উত্তরে তিনি এই তথ্য জানান।শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, শূন্য পদগুলোর বিভাজন নিচে দেওয়া হলো:এমপিওভুক্ত স্কুল ও কলেজ: মোট শূন্য পদ ৬০,২৯৫টি।সরকারি কলেজ (ক্যাডারভুক্ত প্রভাষক): শূন্য পদ ৬৫৬টি।সদ্য সরকারিকৃত কলেজ (নন-ক্যাডার প্রভাষক): শূন্য পদ ২,৪১০টি।বেসরকারি এমপিওভুক্ত কলেজ (অধ্যক্ষ ও উপাধ্যক্ষ): শূন্য পদ ১,৩৪৯টি।শিক্ষামন্ত্রী জানান, এই বিশাল শূন্যপদ পূরণে সরকার এরই মধ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।১. বিসিএস নিয়োগ: সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৫তম থেকে ৫০তম (৪৮তম ব্যতিরেকে) বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।২. এনটিআরসিএ কার্যক্রম: এনটিআরসিএ-র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগের লক্ষ্যে গত ২৯ মার্চ, ২০২৬ তারিখে ই-রিকুইজিশন (শূন্যপদ সংগ্রহ) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।৩. প্রতিষ্ঠান প্রধান নিয়োগ: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ আয়োজন করা হয়েছে, যার আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।তিনি বলেন, "শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এনটিআরসিএ এবং বিসিএস-এর চলমান প্রক্রিয়াগুলো সম্পন্ন হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট দ্রুত নিরসন করা সম্ভব হবে।" মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত কলেজে বর্তমানে ১ হাজার ৩৪৪টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের লক্ষ্য হলো মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা