প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
নিউজ ডেস্ক ||
ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় উৎপত্তি হওয়া ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এ কম্পন বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুভূত হয়। একই সঙ্গে আসামের বিভিন্ন স্থানেও কম্পন টের পাওয়া গেছে।হঠাৎ ভূমিকম্পে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা