প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
কেন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান?
নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের সাময়িক বা অস্থায়ী যুদ্ধবিরতি বর্তমান সংকটের সমাধান নয়; বরং তারা পুরো অঞ্চলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায়।মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে ইরান তাদের নিজস্ব কিছু শর্ত জুড়ে দিয়েছে, যার মূল ভিত্তি হলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।সংবাদমাধ্যম আল-জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভল এই পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে জানান, ইরান মনে করছে সাময়িক যুদ্ধবিরতি মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে।যুদ্ধবিরতি হলে প্রতিপক্ষ শক্তিগুলো নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে আরও ধ্বংসাত্মকভাবে ফিরে আসবে। ইরান কেবল নির্দিষ্ট একটি জায়গায় নয়, বরং লেবানন, ইয়েমেন, ইরাকসহ পুরো অঞ্চলে সব ধরনের হামলা বন্ধের গ্যারান্টি চায়।ইরান এমন একটি চুক্তি চায় যা নিশ্চিত করবে যে ভবিষ্যতে তাদের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না বা ইরানি ভূখণ্ডে কোনো হামলা চালানো হবে না।চলমান সংঘাতে ইরান তাদের অবকাঠামোগত ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করেছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান বলছে যে এই যুদ্ধে তারা ইতিমধ্যেই চড়া মূল্য দিয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং দেশ পুনর্গঠনের জন্য তারা একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার দাবি তুলেছে।"ইরানিরা বলছে তারা এই যুদ্ধে অবকাঠামোর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতিপূরণ হিসেবে তারা এখন 'হরমুজ প্রণালিতে টোল' আদায়ের ব্যবস্থা চালুর দাবি করছে, যা দিয়ে তারা দেশ পুনর্গঠনের কাজ সম্পন্ন করবে।"
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা