প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
ইরানের হাত থেকে বাঁচতে নিজেরাই নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক ||
নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধারে অভিযান চালানোর সময় ইরানে বিকল হয়ে যায় যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান। সেগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য বিমান দুটি ধ্বংস করার নির্দেশ দেয় খোদ যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।গত শুক্রবার (৩ এপ্রিল) ইরানে ভূপাতিত হয় মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই। বিমানটির পাইলট ও ক্রুকে উদ্ধারে পরিচালিত ঝুঁকিপূর্ণ এই অভিযানে ততপরতা দেখায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বলছেন, এটি ছিল কয়েক ধাপের একটি জটিল উদ্ধার অভিযান।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমরা তাঁকে পেয়েছি! তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন।’তিনি আরও বলেন, 'উদ্ধার হওয়া ওই কর্মকর্তা একজন ‘কর্নেল’। অভিযানে তিনি কিছুটা আহত হলেও এখন আশঙ্কামুক্ত। এই বিশাল অভিযানে কয়েক ডজন বিমান অংশ নিয়েছিল বলেও জানান তিনি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা