প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
যশোরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
আবুল কালাম আজাদ , যশোর ||
যশোরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার যশোর সদর উপজেলার বিরামপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা: মুজিবুর রহমান। তিনি বলেন, 'নানা কারণে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি দেড় বছরের বেশি সময় পিছিয়েছে। একই সাথে অভিভাবকদের ভিতরেও টিকা গ্রহনে অনিহা লক্ষ করেছি। কার্যত এবার হামের দুর্ভাগ প্রার্দুভাব বেড়েছে। এটা নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই। পর্যপ্ত টিকা রয়েছে। তিনি আরো বলেন, 'যশোর সদর উপজেলায় ৯০ হাজার শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রাথমিকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে বিভাগের অন্য জেলা উপজেলাতেও সম্প্রসারণ করা হবে। জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চালু থাকবে।টিকা কর্মসূচি উদ্বোধনকালে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাকিব রাসেলসহ স্বাস্থ্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, যশোরে গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে একজনসহ সন্দেহভাজন নতুন পাঁচজনের হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে তিনমাসে ২৫ জনের হামের ভাইরাস শনাক্ত হয়। এমন অবস্থায় যশোরে টিকাদার কর্মসূচি শুরু হওয়াতে স্বস্তি ফিরেছে অভিভাবকদের ভিতরে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা