প্রিন্ট এর তারিখ : ০৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলা অবস্থায় জামায়াত নেতার ভাইসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার
অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় এক জামায়াত নেতার ভাইসহ ছয়জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—গুনাইগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমানের আপন ভাই আমিনুল ইসলাম, একই এলাকার সাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়জার রহমান এবং থেতরাই এলাকার আক্কাস আলী ও আশরাফুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। সেখানে স্থানীয়দের পাশাপাশি বহিরাগতরা এসেও নিয়মিত রাতভর জুয়া খেলত। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। এসময় জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ হাতেনাতে ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, "কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে জুয়া নির্মূলে আমরা প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছি। সামাজিক এই ব্যাধি দূর না হওয়া পর্যন্ত আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।"
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা