প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
নিউজ ডেস্ক ||
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় বেড়েছে ৩৮৭ টাকা। এপ্রিল মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। ঘোষণা অনুযায়ী, আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।বিইআরসির তথ্য অনুযায়ী, বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এপ্রিল মাসের জন্য ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে, গত মার্চ মাসে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রেখেছিল কমিশন। সেসময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি মার্চে লিটারপ্রতি অটোগ্যাসের দাম মাত্র ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা