প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা
নিউজ ডেস্ক ||
আবারও আলোচনার শীর্ষে শোবিজ থেকে সরে এসে ধর্মীয় জীবনে মনোযোগী হওয়া আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে এবার পর্দা বা চলচ্চিত্র নয়, সমালোচনার কেন্দ্রে রয়েছে তার বিয়ের খবর। আর এই নিয়ে নেটিজেনরা গড়ছেন জল্পনা কল্পনার পাহাড়। সমালোচনার শুরু সামাজিক যোগাযোগমাধ্যমে করা খোদ লুবাবার একটি পোস্ট কে ঘিরে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি।তার দেওয়া সেই আবেগঘন স্ট্যাটাসে লুবাবা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা,’ যা দেখে অনেকেই ধরে নেন তিনি বিয়ে করেছেন।গুঞ্জন আরও জোরালো হয় যখন চিত্রনায়িকা বর্ষা তাকে অভিনন্দন জানিয়ে ‘বিবাহিত জীবন সুখের হোক’ বলে শুভেচ্ছা জানান।তবে পরবর্তীতে লুবাবা নিজেই পরিষ্কার করেন, বিয়ে নয়—দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়েছে।বিয়ের প্রসঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।এর মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই সাবেক শিশুশিল্পী।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা