রমজানের ইফতারে হালকা ও সুস্বাদু মিষ্টি খুঁজছেন? দেশি ফালুদা হতে পারে একদম পারফেক্ট অপশন। দুধ, ফালুদা নুডলস ও রোজ সিরাপের সঙ্গে সাজানো এই রেসিপি খেতে যেমন মজা, তেমনি শরীরেও হালকা।
উপকরণ (২–৩ গ্লাসের জন্য)
ফালুদা সেব - ৩ টেবিল চামচ
দুধ – ২ কাপ
চিনি – ৩–৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
রোজ সিরাপ – ১ টেবিল চামচ
বেসন বা ফালুদা নুডলস – ২ টেবিল চামচ (সেদ্ধ)
আইস কিউব – পরিমাণমতো
পেস্তা ও কাজু কুচি – সাজানোর জন্য
রোজ ওয়াটার (ঐচ্ছিক) – ১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
দুধ হালকা গরম করে চিনি মিশিয়ে ঘন দুধ তৈরি করুন। ফালুদা নুডলস সিদ্ধ করে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। গ্লাসে প্রথমে ফালুদা নুডলস দিন। এরপর ফালুদা স্লাইস ও আইস কিউব যোগ করুন। উপরে দুধ ঢেলে রোজ সিরাপ এবং রোজ ওয়াটার ছিটিয়ে দিন। কুচানো পেস্তা ও কাজু ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
বিশেষ টিপস
চাইলে স্ট্রবেরি, আম বা কিউই কাটা দিয়ে ফ্রেশ ফালুদা বানানো যায়।
দুধের সঙ্গে সামান্য মিল্ক কনডেন্সড মিল্ক মেশালে ফালুদা আরও মিষ্টি ও ক্রিমি হবে।
এই দেশি ফালুদা হালকা, স্বাস্থ্যসম্মত এবং রমজানের ইফতারের জন্য একেবারে উপযুক্ত।

