স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ করার চিন্তা আছে। গতকালও আলাপ করেছি আপনারা দোয়া করবেন। দেশের আরো যেখানে যেখানে দরকার সবখানে করা হবে। নরসিংদীতেও করা হবে।'
শুক্রবার দুপুরে প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদেরকে একথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী এসময় বলেন,নরসিংদীর জন্য দুইটি আইসিইউ আনার জন্য অলরেডি ইচ্ছা পোষণ করেছি।
মুক্তিযোদ্ধাদের বিষয়ে মন্ত্রী বলেন,মু্িক্তযোদ্ধাদের মন্ত্রণালয় আমাদের সাবেক প্রধানন্ত্রী বেগম খালেদা জিয়া ই প্রতিষ্ঠা করেছেন। সত্যিকার যারা মুক্তিযোদ্ধা তাদেরকে খোঁজে বের করা হবে।
এর আগে সকাল থেকে মনোহরদী, বেলাব উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বাস্থ্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পরে উপস্থিত সাংবাদিকদেরকে তিনি সংক্ষিপ্ত ব্রিফ করেন।
সাংবাদিকদেরকে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা নিয়ে অবশ্যই আমার পরিকল্পনা রয়েছে। আমি এই এলাকার মানুষের আদর নিয়ে, স্নেহ নিয়ে ভালবাসা নিয়ে নির্বাচিত হয়েছি। সুতরাং আমার জনগণ, আমার মনোহরদী,বেলাব সব কাজে অগ্রাধীকারই পাবে। তবে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশ যখন সুন্দর ভাবে গড়ে উঠবে তখন আমার মনোহরদী,বেলাব সুন্দর করে গড়ে উঠবে।
মন্ত্রী আরো বলেন,আমাদের রাজনৈতিক আরেকটি ইচ্ছা, আমাদের সামাজিক ইচ্ছা, সরকারের ইচ্ছা- যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা আমাদেরকে ভোট দেয় নাই তাদের প্রতি সমান ভাবে আমাদের দায় রয়েছে। সকল প্রতি হিংসার উর্ধ্বে উঠে, সকল বিদ্ধেষকে ভুলে গিয়ে কোন কুচিন্তা বা অসৎ চিন্তা না করে আমরা সকল মানুষকে নিয়ে মুক্তিযোদ্ধের সকল মানুষকে নিয়ে আমরা নতুন,সমৃদ্ধশীল মক্তিযোদ্ধের চেতনা ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব।
স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি শুক্রবার সকালে নিজ বাড়িতে আসেন। এসময় গার্ড অফ অনারের পর এলাকাবাসী,দলীয় নেতাকর্মী,বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসসিক কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।

